মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-১৫ ০৭:৫৪:২৮


বিশ্বনাথ পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে : নুনু মিয়া

মোটরসাইকলে ও মোটর শোভাযাত্রায় বিমানবন্দর থেকে বিশ্বনাথে ফিরছেন নুনু মিয়া

যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন তিনি।

এসময় বিশাল মোটরসাইকেল ও মোটর শোভাযাত্রায় রশিদপুর হয়ে বিশ্বনাথে এসে পৌছেন তিনি। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণেও তাকে বিশাল আয়োজনে বরণ করেন নেতা কর্মীরা।

পৃথক পৃথক সংবর্ধনা সভায় বক্তব্যকালে সকল নেতাকর্মীদের নুনু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আর আগামি ২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফারুক আহমদকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। কারণ এটা ফারুক আহমদের নৌকা নয়, এই নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা।

এর আগে নুনু মিয়াকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়া লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিৎ সরকার,

মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছইফুল হক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলা যুবলীগ নেতা ও রামপাশা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনি, ইউপি সদস্য জামাল মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল বাতিন, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 


ডেসিস/জেকে/ ১৫ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code