বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-১৬ ০৬:৪১:৩৬


নিখোঁজ মাদ্রাসা ছাত্র রশিদপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

আমিরুল ইসলাম (১৬) নামের নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। ওসমানীনগরের কিয়ামপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে আমিরুল ওসমানীনগরের উমরপুর টাইটেল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

শনিবার (১৬ অক্টোবর) রাত ৯টারদিকে ঢাকা-সিলেট মহাড়কের রশিদপুর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং ওসমানীনগর থানায় (রোববার) নিয়মিত আইনে মামলা (নং-০৯) হয়েছে।

এঘটনা নিয়ে রোববার (১৬ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমিরুলকে অপহরণ করা হয়েছেল বলে জানানো হয়।

এতে বলা হয়, গত ৯ অক্টোবর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১২ অক্টোবর তার বাবা ওসমানীনগর থানায় একটি হারানো ডায়েরি করেন। এর পর থেকে তাকে উদ্ধার করতে মাঠে নামেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ একদল পুলিশ।


ডেসিস/জেকে/ ১৬ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code