বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-১৭ ০৮:৫৫:১০


প্রার্থীতা ফিরে পেতে বিশ্বনাথের মেয়র প্রার্থী ফয়জুল এখন ঢাকায়

বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

বক্তব্য রাখছেন ফয়জুল ইসলাম

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আঞ্জুমানে আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পৌর আল-ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গত ১০ অক্টোবর ‘মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর না থাকায়’ তা বাতিল ঘোষণা করেন পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

এর পরদিন (১১ অক্টোবর) জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে একই কারণে রোববার (১৬ অক্টোবর) আবারও ফয়জুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এতে মনোনয়নের বৈধ্যতা চ্যালেঞ্জ করে প্রার্থীতা ফিরে পেতে এরই মধ্যে ঢাকায় গিয়ে তিনি তিনি নির্বাচন কমিশনে আবেদন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এরআগে রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের শহীদ গুলজারে আলম দারুসসুন্নাহ মাদ্রাসা অফিসে স্থানীয় সাংবাদিককদের সঙ্গে বৈঠক করে তিনি এ কথা জানান।

এসময় মেয়র প্রার্থী ফয়জুল ইসলাম বলেন বলেন, ভুলবশত দাখিলকৃত মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর না করায় আমার মনোনয়নপত্র স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৪ (৩) (ক) অনুযায়ী বাতিল হয়।

পরে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলেও রোববার (১৬ অক্টোবর) শুনানী শেষে একই কারণ দেখিয়ে আমার মনোনয়নপত্র আবারও বাতিল ঘোষণা করা হয়। এতে করে আমার সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে। তাই মনোনয়নের বৈধতা ফিরে পেতে সোমবার ঢাকাস্থ নির্বাচন কমিশনে ফের আবেদন করবো। এছাড়াও প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান ওই মেয়র প্রার্থী।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি অধ্যÿ মাওলানা আখতার আলী, সহ-সভাপতি আকমল হোসাইন শুকুর, পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান, সিলেট জেলা তালামিযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন লতিফী।


ডেসিস/জেকে/ ১৭ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code