রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-১৮ ০৬:১১:২৮


বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৬ মেয়রসহ প্রতীক পেলেন ৭৭জন

৬ মেয়র প্রার্থীর ছবি ও প্রতীক

আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচনে ৭৭জন বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তাদের মধ্যে মেয়র পদে ৬জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫৮জন প্রার্থী রয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক পেয়ে বরাদ্দ পেয়েই প্রচরণাও শুরু করেছেন তারা।

নতুন এ পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৪৭০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯জন এবং নারী ভোটার ১৭ হাজার ১৯১জন রয়েছেন।

মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আহমদ ‘নৌকা’ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ ‘খেজুর গাছ’, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান ‘জগ’, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ‘হ্যাঙ্গার’ যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মুমিন খান মুন্না ‘মোবাইল ফোন’ এবং যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন পেয়েছেন ‘নারকেল গাছ’ প্রতীক। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ২১অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পূনর্বিন্যাস বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এক সভায় বিশ্বনাথকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।

এরপর ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪২ ধারার (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পৌরসভার প্রশাসক হিসেবে তৎকালীন ইউএনও বর্ণালী পালকে নিয়োগ দেওয়া হয়।

তারপর ৯টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে ২০২১ সালের ৪ ফেব্রæয়ারি থেকে পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।


ডেসিসি/জেকে/ ১৮ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code