মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-২০ ০৫:৩২:৪৩


ওসমানীনগরে ট্রাক চাপায় টমটম চালক নিহত

দুর্ঘটনাকবলিত টমটম

সিলেটের ওসমানীনগরে ব্যাটারিচালিত অবৈধ টমটমের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন চলাকালে ট্রাক চাপায় এক টমটম চালক নিহত হওয়ার খবর পাওয়াা গেছে।

নিহত টমটম চালকের নাম নুর মিয়া। তিনি উপজেলার কাগজপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পূর্ব-ব্রাম্মণ গ্রামে তার বসবাস।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অ্যাকশনে নামে শেরপুর হাইওয়ে পুলিশ। এসময় টমটমকে ধাওয়া করলে টমটমটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মিয়া নামের চালক মারা যান।

এরপর এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোব্ধ জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। স্থানীয় জনপ্রতিধিনি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, শেরপুর পুলিশ ফাঁড়ির গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে টহলে ছিল।

গোয়ালাবাজার থেকে আসার পথে একটি ট্রাক একটি টমটমকে চাপা দেয়। পুলিশ সদস্যরা দুর্ঘটনা দেখে সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন।


ডেসিস/জেকে/ ২০ অক্টোবর ২০২২ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code