বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-২৬ ০৮:১৫:৫৭


প্রার্থীতা ফিরে পেয়েই চামচ নিয়ে মাঠে মেয়র প্রার্থী ফয়জুল

বিশ্বনাথ পৌরসভা নির্বাচন -২০২২ইং

মতবিনিময় করছেন ফয়জুল

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আঞ্জমানে আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পৌর আল-ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

হাইকোর্টের নির্দেশে গত রোববার (২৩ অক্টোবর) তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর মঙ্গলবার (২৫ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিস থেকে চামচ প্রতীক বরাদ্দ পান তিনি।

আর চামচ প্রতীক পাওয়ার পর পৌর শহরের পুরান বাজারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেই মাঠে ভোট চাইতে নামেন মেয়র প্রার্থী ফয়জুল।

মতবিনিময় সভায় ফয়জুল বলেন, তার প্রার্থীতা বৈধ থাকলেও একটি কুচক্রী মহল তাকে অযতা হয়রানী করেছে। ফলে একটু দেরী হলেও প্রার্থীতা ফিওে পেয়েছেন। এসময় তিনি তার চামচ প্রতীকে ভোট চেয়ে বিশ্বনাথ পৌরবাসীর উন্নয়নে কাজ করার সহযাগীতাও চান।

জানাগেছে, গত ১০ অক্টোবর ‘মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর না থাকায়’ তা বাতিল ঘোষণা করেন পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

এর পরদিন (১১ অক্টোবর) জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে একই কারণে রোববার (১৬ অক্টোবর) আবারও ফয়জুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এতে মনোনয়নের বৈধ্যতা চ্যালেঞ্জ করে প্রার্থীতা ফিরে পেতে ঢাকায় গিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা আঞ্জমানে আল-ইসলাহ’র সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সবেক সভাপতি আখতার আলী, বর্তমান সহ-সভাপতি আকমল হোসাইন শুকুর, পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান, সিলেট জেলা তালামিযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন লতিফীসহ উপজেলা ও পৌর আল ইসলাহর বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/২৬ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code