রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-২৯ ১২:৪৯:৫৯


উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন : আনোয়ারুজ্জামান চৌধুরী

বক্তব্য রাখছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

আসন্ন সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনী মেয়র প্রার্থী ফারুক আহমদের নৌকা প্রতীকের সমর্থনে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে হাবড়া বাজারের হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ-সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, নৌকা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। তাই এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন।

পথ সভায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া।

বক্তব্যে তিনি বলেন, ফারুক ভাই একজন সৎ ও যোগ্য প্রার্থী। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করা হলে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেবো। এতে এলাকার উন্নয়ন আরও সহজ হবে।

পেরবাসীর কাছে ভোট ও সকলের দোয়া এবং সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক ও নৌকার মেয়র  প্রার্থী ফারুক আহমদ।

দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আমির আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ-সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মাদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গনি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক মেম্বার আলী আকবর মিলন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কবির আহমদ, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, তুরন মিয়া ও রুহুল আমিন।


ডেসিস/জেকে/ ২৯ অক্টোবর ২০২২ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code