রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-৩১ ০৭:৫৩:২৯


মডেল পৌরসভা গঠনে বিশ্বনাথবাসীর সহযোগীতা চাই: মুহিবুর রহমান

জানাইয়া মাঠে বক্তব্য দিচ্ছেন মেয়র প্রার্থী মুহিবুর রহমান

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের জগ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহিবুর রহমান বলেছেন,বিশ্বনাথ  উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান থাকাকালীন সময়ে শিক্ষা, চিকিৎসাসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে সাধ্যমত উন্নয়ন করার চেষ্ঠা করেছি।

জনপ্রতিনিধ না থেকেও বিগত সময়ে বিশ^নাথবাসীর কল্যাণে কাজ করেছি। যে কারণে বিশ্বনাথের নতুন এই পৌরসভার মেয়র পদে জগ মার্কা নিয়ে আপনপাদের সম্মুখে হাজির হয়েছি। আমার দৃঢ় বিশ্বনাস পৌরবাসী আমাকে জগ মার্কায় ভোট দিয়ে বিশ^নাথকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সহযোগীতা করবেন।

সোমবার (৩১ অক্টোবর) পৌর শহরের জানাইয়া খেলার মাঠে জগ প্রতীকের শেষ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে মেয়র প্রার্থী মুহিবুর রহমান আরও বলেন, এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে নবগঠিত এ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে শেষবারের মত আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি বলেন, নির্বাচিত হলে আমার এ পৌরসভায় মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এই পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো ইনশা আল্লাহ।

এর আগে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল এসে সভায় যোগ দেয়। এসময় জগ প্রতীকের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো জানাইয়া এলাকা। আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার ফারুক আহমদের সভাপতিত্বে ওই পথ সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম, আওয়ামী লীগ নেতা ও প্রাক্তণ শিক্ষক বাবু নিশি কান্ত পাল।

প্রসঙ্গত, আগামী ২ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে বিশ্বনাথ পৌরসভা নির্বাচন। আর বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১জন।


ডেসিস/জেকে/ ৩১ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code