রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সিলেট



ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-০৪ ০৬:৩৭:৪৩


বিশ্বনাথ পৌরসভায় কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন

পৌরসভা নির্বাচনে কাউন্সলররা

বিশ্বনাথ পৌরসভায় কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৯টি ওয়ার্ডের মধ্যে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করায় ভোটগ্রহণ হয়নি। বাকি ৮টি ওয়ার্ডে ৮জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. রাজুক মিয়া রাজ্জাক (উঠপাখি) ১২৯৭ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোস্তাক আহমদ (ডালিম) ৪৯১, তৃতীয় মো. অলিউর রহমান বাবলু (ব্লাক বোর্ড) ৩৩৩, চতুর্থ, মো. নজরুল ইসলাম (পানির বোতল) ২৭৭, পঞ্চম শাহীন আহমদ (পাঞ্জাবী) ২০৯, ষষ্ঠ মো. দিলোয়ার হোসেন সজিব ১২৯ ও সাইদুর রহমান রাজু (টেবিল ল্যাম্প) ৪৯ ভোট পেয়ে সপ্তম হয়েছেন।

২নং ওয়ার্ডে সাবেক মেম্বার ফজর আলী (স্ক্রু ড্রাইভার) ৫৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. আব্দুস ছোবহান ( ব্লাকবোর্ড ) ৩৯৭, তৃতীয় নাসির উদ্দিন (ফাইল কেবিনেট) ৩৬৬, চতুর্থ মো. বাজন আহমদ অপু (ব্রিজ) ৩২৫, পঞ্চম আল-হেলাল (পানির বোতল) ২৮৪, ষষ্ঠ আছাব আলী (উটপাখি) ১১৯, সপ্তম মো. গিয়াস উদ্দিন (ডালিম) ১০৪, অষ্টম গোবিন্দ দাশ (টেবিল ল্যাম্প) ৯৯, নবম বিভাষ পাল (টিউব লাইট) ৯৬, দশম আব্দুস ছালাম (পাঞ্জাবী) ৬৫, একাদশ পুলক শিঙহ বন্ধু (গাজর) ৫৬, ও আং মতিন (ঢেঁরশ) ২৫ ভোট পেয়ে দ্বাদশ হয়েছেন। ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি) ৫৭৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. শানুর আলী (ডালিম) ৪১০, তৃতীয় মো. রফিকুল ইসলাম ফিরোজ (পানির বোতল) ৩৮৪, ও মো. জয়নাল আবেদীন (পাঞ্জাবী) ৩২৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

৪নং ওয়ার্ডে সাবেক মেম্বার মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবী) ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. আব্দুল তাহিদ (উটপাখি) ৫৭৯, তৃতীয় মো. জাবের হোসেন ( টেবিল ল্যাম্প) ২৮৯, চতুর্থ মো. ফজল খান (পানির বোতল) ১০৪, ও মো. সোনাফর আলী (গাজর) ৫৭ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

৫নং ওয়ার্ডে সাবেক মেম্বার রফিক হাসান (উটপাখি) ১৩৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বি মো. মাসুক মিয়া (ডালিম) ৩৮৯, তৃতীয় মো. আয়না মিয়া (টেবিল ল্যাম্প) ১৭৯, ও মো. আব্দুল জলিল (গাজর) ১৪২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম) ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বি এনাম হোসেন (টেবিল ল্যাম্প) ৫৩৬, তৃতীয় মো. আব্দাল মিয়া ( ব্লাকবোর্ড) ৩৮৪, চতুর্থ তালেব আহমদ (উটপাখি) ২৬৯, পঞ্চম আমির আলী (গাজর) ২২৭, ষষ্ঠ মো. মতছির আলী (পানির বোতল) ১৯০ ও মো. সাইদুর রহমান (পাঞ্জাবী) ১৭২ ভোট পেয়ে সপ্তম হয়েছেন। ৭নং ওয়ার্ডে সাবেক মেম্বার জহুর আলী (পাঞ্জাবী) ৮০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বি মো. হেলাল মিয়া (ডালিম) ৫৯৪, তৃতীয় সায়েফ আহমদ (টেবিল ল্যাম্প) ৪৭৯, চতুর্থ ইশতিয়াক আহমদ খান (টিউব লাইট) ২৯৫, পঞ্চম মো. শাহজাহান আলী (পানির বোতল) ১৮৭, ষষ্ঠ মো. নুর মিয়া (উটপাখি) ১২৮ ও রাজু আহমদ খান (ব্রিজ) ১৩১ ভোট পেয়ে সপ্তম হয়েছেন।

৯নং ওয়ার্ডে সাবেক মেম্বার শামীম আহমদ (পানির বোতল) ৮৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. ফয়জুর রহমান (উটপাখি) ৬৩৯, তৃতীয় ইছাক আলী (টেবিল ল্যাম্প) ৪৬২, চতুর্থ মো. আব্দুল শহিদ (ফাইল কেবিনেট) ৩৭২, পঞ্চম শফিকুল ইসলাম শরীফ (পাঞ্জাবী) ২১৯ ও ইসলাম উদ্দিন (ডালিম) ২০৫ ভোট পেয়ে ষষ্ঠ হয়ে সকলেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বুধবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা আলমগীর হোসেন।

এ পৌরসভায় মোট ভোটার ছিলেন ৩৫ হাজার ৪৭০ জন। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১। ভোটের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২০ হাজার ৭৬০। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৩।


ডেসিস/জেকে/ ৪ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code