পৌরবাসীর প্রতি নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমানের কৃতজ্ঞতা
সিলেটের বিশ্বনাথ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন মেয়র মুহিবুর রহমান। শুক্রবার (৪নভেম্বর) রাতে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কৃতজ্ঞতা জানান।
এছাড়াও ওই কৃতজ্ঞতা প্রকাশের বার্তাটি তিনি তার ফেসবুকের টাইমলাইনেও পোষ্ট করেছেন।
পৌরবাসীর প্রতি সালাম ও শভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা বার্তায় তিনি বলেন, আবারও আপনারা আপনাদের মহা-মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে মেয়রের আসনে অধিষ্টিত করেছেন। সে জন্য আপনাদের কাছে আমি চীর কৃতজ্ঞ।
কথা দিচ্ছি, জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সুখ দুঃখের ভাগিদার হয়ে আজীবন আপনাদের সেবায় কাজ করে যাবো।
এদিকে ওই কৃতজ্ঞতা বাতায় তিনি তার প্রতিদ্বন্ধি সকল মেয়র প্রার্থীদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে সকলকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ পৌরসভার সকল উন্নয়নমুলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
ডেসিস/জেকে/৫ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh