বিএনপি নেতা কামাল হত্যা, আসামিদের গ্রেপ্তার দাবি
সিলেটে বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যান্ডের ঘটনা রাজনৈতিক দাবি করলেও এখন নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েয়েছেন বিএনপি নেতারা। ঘটনার সঙ্গে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তারের দাবি করেছন বিএনপি নেতারা।
ঘটনার পর রোববার (৬ নভেম্বর) রাতে বিএনপি নেতারা এই হত্যাকান্ডকে রাজনৈতিক ও উদ্দেশ্যপণোদিত দাবি করেছিলেন। সেইসাথে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকিও দিয়েছিলেন তারা।
এর আগে ওইদিন (রোববার ৬নভেম্বর) রাতে আম্বরখানা বড়বাজারে দুর্বত্তরেদর ছুরিকাঘাতে নিহত হন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ফ.ম কামাল।
এরপরেই বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী লীগ এই হত্যাকান্ড ঘটিয়েছে বল দাবি করেছিলেন তারা।
এসময় সিলেট নগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের প্রতিনিধি সভা উপলক্ষে নির্মিত তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন ভাংচুর করা হয়।
তবে, পুলিশের পক্ষ থেকে প্রথম থেকেই এঘটনাকে ব্যবসায়িক বিরোধ বলা হচ্ছে। আর এতে তার দলেরই কয়েকজন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।
এদিকে সোমবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কামাল হত্যাকান্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত। এটাকে রাজনৈতিক লেবাস দিতে চাই না।
যে বা যারা জড়িত তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আর এতে নিরিহ কাউকে যেন অযথা হয়রানি করা না হয়।
ডেসিস/জেকে/৭ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh