রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-০৮ ০৩:৫৪:০১


সিলেট আদালতে তরুণ আইনজীবীর আকস্মিক মৃত্যু!

ফাইল ছবি

সালমান সিদ্দিকী আদনান নামের এক তরুণ আইনজীবী সিলেটে আদালত পাড়ায় আকস্মিক মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার আলখাছ আলীর ছেলে। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও নগরীর শেরুলীবাগের বাসিন্দা। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সিলেট আদালত চত্বরেই তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও কর্মস্থল সিলেট আদালতে যান ওই আইনজীবী। এসময় আদালত প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপ্রসঙ্গে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, তরুণ আইনজীবী আদনান আাদলতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে পার্কভিউ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ডেসিস/জেকে/ ৮ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code