জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় গঠিত টিমের লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেছেন জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় গঠিত টিম।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নৌকাযোগে ও পায়ে হেটে তারা লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহা: নায়েব আলী, বাংলাদেশ ভু-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম রফিকুল ইসলাম, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মোঃ মাহফুজুর রহমান, কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার সুমন্ত ব্যানার্জী।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ৯ নভেম্বর ২০২২ইং ২০২২ইং

IT Factory Bangladesh