শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-১০ ০৬:৪৫:৫৮


জামায়াতের আমীরের ছেলে ডা. রাফাত ৩দিনের রিমান্ডে

ফাইল ছবি ডা. সাইফুল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সিলেটের চিকিৎসক ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহসহ দু’জনকে ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে তুললে বিজ্ঞ বিচারক এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ওই ২ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের স্বার্থে তাদের দশদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।

অন্যদিকে, আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসীম তাদের জামিন নামঞ্জর করে ৩দিন করে তাদের রিমান্ড মঞ্জর করেন।

জানাগেছে, গত বুধবার (৯ নভেম্বর) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা রাফাত সা ইফুল্লাহসহ দু’জনকে গ্রেপ্তার করেন।


ডেসিস/জেকে/ ১০ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code