প্রতিবন্ধীদের সহযোগীতায় সবাইকে এগিয়ে আসতে হবে : মেয়র মুহিব
সিলেটের বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান বলেছেন, প্রতিবন্ধীদের সহযোগীতায় দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ এইট ইউকে’র উদ্যোগে পৌর শহরের নরসিংপুর প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ‘ইসষ্ট্যান্ড মট ইউকে’র সহযোগীতায় যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমানের অর্থায়নে নরসিংপুর প্রতিবন্ধী স্কুলের ৫০জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র এবং শাহ গ্রুপ এন্ড কোম্পানির অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণও করেন তিনি।
বিশ্বনাথ এইট ইউকের সভাপতি মাসুক আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগের আইন সহায়তা কেন্দ্রের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুমন ইসলাম, বিশ্বনাথ কামিল মাদ্রাসার অ্যধক্ষ নু’মান আহমদ, মাষ্টার ইমাদ উদ্দিন, সংগঠনের ট্রাস্টী যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমান, খলিলুর রহমান, হাবিবুর রহমান, রহিমা আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী শুকুর আলী।
অনুষ্ঠানেউপস্থিত ছিলেন ‘বিশ্বনাথ এইট ইউকে’ বাংলাদেশ কমিটর কোষাধ্যক্ষ আজমল খান, সদস্য হাফিজ আরব খান, নুরুন নাহার ইয়াসমিন, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ফখরুল ইসলাম, কামরান আহমদ, নুরুল ইসলাম নাহিদ, আমিনা বেগম, শিল্পি বেগম, শাহানা বেগম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিবন্ধী স্কুলের ছাত্র মাহদি হাসান আবদুল্লাহ।
সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবন্ধী শিশুদের ফিজিও থেরাপি দেওয়া হয়।
ডেসিস/জেকে/ ১১ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh