বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-১৫ ১০:৩৩:১৩


সিলেটে ইতিহাসের সেরা সমাবেশ করতে চায় বিএনপি

মঞ্চ প্রস্তূতির কাজ চলছে

আগামী ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে। বিএনপির এই গণসমাবেশ নিয়ে দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রাণ চাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) পর্যন্ত সিলেটের বিভিন্ন কমিউনিটি সেন্টারসহ হোটেল গুলোতে আগন্তুকদের সংখ্যা কানায় কানায় ভরপুর হয়ে গেছে বলে জানাগেছে।

বিএনপির এই গণসমাবেশকে সামনে রেখে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠের বিশাল এলাকাজুড়ে চলছে বিএনপির সমাবেশের মঞ্চ তৈরির কাজ। মাঠের পূর্ব পাশে মাদ্রাসার ঠিক লাগোয়া অংশে গণসমাবেশের মঞ্চ নির্মাণের কাজ চলছে। গণসমাবেশকে সামনে রেখে সিলেট বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল পরিদর্শন করছেন। একইসাথে তারা মঞ্চ তৈরির কাজেরও তদারকি করছেন। এ সময় তারা গণমাধ্যমকে জানান, মঞ্চের আকার ৭০ ফুট করা হয়েছে। আর এই গণসমাবেশে সিলেটের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে বলে আশাবাদীও তারা।

জানাগেছে, চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে দেশের কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় আগামী ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেটে গণসমাবেশের জন্য ৭০ ফুট লম্বা ও ৩০ ফুট প্রশস্ত একটি মঞ্চ নির্মাণের কাজ চলছে। সমাবেশে সিলেটের ইতিহাসে এই প্রথম কোন বড় সমাবেশ হবে।


ডেসিস/জেকে/ ১৫ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code