বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-১৮ ০৬:২৪:১৪


সিলেটে শেষ হলো দু’দিনব্যাপী ইজতেমা

হেফাজতের ইসলামের ইজতেমার ছবি

সিলেটে আখেরি মুনাজাতের মাধ্য দিয়ে শেষ হলো ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র দু’দিনব্যাপী ইজতেমা।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচকে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এই ইজতেমা সম্পন্ন করা হয়। ইজতেমায় মুনাজাত পরিচালনা করেন সিলেটের আলেম ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুফতি মাওলানা রশীদুর রহমান ফারুক বর্ণভী।

এর আগে শুক্রবার ভোর থেকে দিকনির্দেশনামূলক বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার সমাপনী দিন। আখেরি মুনাজাতে ইতজেমাস্থলের আশপাশ এলাকাসহ সিলেট মহানগরের হাজারো মুসলিøরা অংশ নেন।

এরআগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাদ ফজর থেকে এই ইজতেমা শুরু হয়।


ডেসিস/জেকে/১৮ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code