বিশ্বনাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে এলাকাবাসীর মতবিনিময়
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী দৌলতপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টী বিশিষ্ট সমােজসেবক ও শিক্ষানুরাগী হানিফ আহমদ খানের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে হানিফ খানের বাড়িতে ইউনিয়নবাসীর ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বৃহত্তর দৌলতপুর, দশপাইকা, ধনপুর, জগদ্বিশপুর ও চানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরাসহ তিন শতাধিক লোকজন উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল রব ওরফে রইছ আলী।
বক্তব্যে তিনি বলেন, একজন আদর্শ জনপ্রতিনিধির মধ্যে যা যা গুন থাকা প্রয়োজন, সেই গুনাবলির সবকটিই হানিফ খানের মধ্যে রয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুরের সভাপতিত্বে ও দশপাইকা আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার খানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশপাইকা আনরপুর সরকারি প্রাাথমিক বিদ্যালয় পরিচালনা কিমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, প্রাক্তণ মেম্বার আকবর আলী, আব্দুল মনাফ, দশপাইকা আলীম মাদ্রাসার ভাইস-পিন্সিপাল মাওলানা লুৎফর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি শওকত আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার ও তরুণ সংগঠক নজির আহমদ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অডিওকলে যুক্ত হয়ে বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী হানিফ আহমদ খান এবং কোরআন তেলাওয়াত করেন দশপাইকা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুল ইসলাম।
ডেসিস/জেকে/১৯ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh