সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব নিলেন নাসির খান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব নিয়েছেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
রোববার (২০ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে তিনি তার তায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে কাজ করবেন।
এরপর জেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দকালে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্ধন্দীতায় নির্বাচিত ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান। আর গত ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ,
সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমশের জামাল,
ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ শাহিন, উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।
ডেসিস/জকে/ ২০ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh