সিলেটে এসএসসিতে পাশের হার ৭৮.৮২
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকশ কাশ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইদিন দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এসএসসির ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
ফলাফলে এবার এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী।
এর আগে করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
ডেসিস/জেকে/২৮ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh