বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১২-২০ ০৬:১৭:১০


বিশ্বনাথের রামধাানয় প্রবাসী দম্পতির অর্থায়নে নির্মিত মদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

ব্যয় ২ কোটি ৯লাখ টাকা

ছবি, মাদ্রাসা উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করছেন হাজি মনির মিয়া

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামধানা গ্রামে প্রবাসী দম্পতির অর্থায়নে ‘হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজি মনির মিয়া ও তার সহধর্মীনি রেনু বেগমের অর্থায়নে এই মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়।

এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৯লাখ টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধন করা হয়। মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এলাকার ৩০০ অসহায় শীর্তার্থদের মধ্যে উন্নতমানের কম্বলও বিতরণ করা হয়। 

পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজি মনির মিয়া।

বক্তব্যে মনির মিয়া বলেন, ২০২১ সাল থেকে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ‘হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকে’ নামের সংগঠনটি। এটির মাধ্যমে শত শত অসহায় মানুষদের ঘরবাড়িও নির্মাণ করে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করে দেওয়া হয়েছে।

 রামধানা গ্রামের প্রবীণ মুরব্বি আলফু মিয়ার সভাপতিত্বে ও সংগঠক একেএম তুহামের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম, মুরব্বির হাজি আব্দুল বারি সুনু মিয়া, হাজি মখলিছ মিয়া, আলকাছ মিয়া, ব্যবসায়ী শামসু মিয়া লালা, ব্যবসায়ী হোসাইন আহমদ, আবুল লেইছ ও আলা উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কামরান আহমদ, এমরান আহমদ, শফিকুল ইসলাম, কাওসার আহমদ, ‘হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকে’র সদস্য মোস্তাক আহমদ রিজন, মুরব্বি আফারোজ আলী সংগঠক আব্দুর রশিদ, সুমন আহমদ, আব্দুল কাইয়ুম, মঞ্জুর মিয়া প্রমূখ।



ডেসিস/জেকে/২০ ডিসেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code