বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১২-২৯ ১১:০৫:০৮


বিশ্বনাথে অধক্ষের দায়িত্বে অবহেলা, ভারপ্রাপ্ত হলেন সহকারী অধ্যাপক মুখলিছুর

দায়িত্ব গ্রহণ করছেন মা্ওলানা মুখলিছুর

অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইনের দায়িত্বে অবহেলার কারণে সিলেটের বিশ্বনাথের তেলিকোনা ‘এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাওলানা মুখলিছুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি বিধিমতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন মাওলানা মুখলিছুর রহমান।

গত ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান স্বাক্ষরিত এক আদেশে মাওলানা মখলিছুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে মাদ্রাসার এডহক কমিটির আবেদন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার  নির্দেশনাও দেওয়া হয়।

জানাগেছে, গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে (রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত ‘বামাশিবো/প্রশা/সিলেট-৬৭/১৬২ স্মারকে) ৭ কর্মদিবসের মধ্যে ‘এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদনের আবেদন অনলাইনে দাখিল করার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনকে নির্দেশনা দেন।

আর এতে তিনি তার দায়িত্বে অবহেলা করায় বিধি মোতাবেক মাদ্রাসার সহকারী অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বগ্রহণ উপলক্ষে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক ‘দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

মাদ্রাসার শিক্ষক আলতাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখলিছুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল হাই জিহাদী, তেলিকোনা গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, মাদ্রাসার শিক্ষক এটিএম নূর উদ্দিন, মাওলানা হরমুজ আলী, ফরিদুল ইসলাম, হানিফ পাটোয়ারী ও মৌলভী ওলিউর রহমান। 






ডেসিস/জেকে/২৯ ডিসেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code