শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-০৮ ০৬:৩৯:০৮


জগন্নাথপুরে নান্না বিরিয়ানিসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জগন্নাথপুরে ২ প্রতিষ্ঠানকে ২লাখ ২০ হাজার জরিমানা

জগন্নাথপুরে কাপড়ের রঙ মেশানো গুড়া মসলা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ জানুয়ারি) দু’টি প্রতিষ্টানকে ২লাখ ২০ হাজার টাকা জরিামানা করা হয়। প্রতিষ্টান দু’টির মধ্যে শাহজালাল মসলা প্রোডাক্ট এন্ড রাইস মিলকে (গুড়া মসলায় কাপড়ের রং মিশিয়ে বাজারজাত করার দায়ে) ২লাখ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে আমরা আজ জগ্ননাথপুর উপজেলায় অভিযান চাল নো হয়েছে। এসময় দুই প্রতিষ্টানকে ২লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


ডেসিস/জেকে/৮জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code