সিলেটে সড়ক দুর্ঘটনায় ঢাকা-বিশ্ববিদ্যািলয়ের ছাত্র নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে।
তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রোববার (৮জানুয়ারি) বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মাহির বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন। মাহিরের বন্ধু জুনায়েদ হোসেনসহ অন্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তারা জানান, রোববার একটি মোটরসাইকেলে মাহির ও আরেকজন সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ওই বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ছিটকে রা¯Íার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেসিস/জেকে/৯ জানুয়ারি ২০২৩ ইং

IT Factory Bangladesh