রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-১৭ ১২:০০:২৪


ক্ষমতা নয়, আ’লীগের আদর্শ মানুষের সেবা করা : বিশ্বনাথে শফিক চৌধুরী

বক্তব্য রাখছেন সিলেট জেলা আ’লীগের সভপাতি শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়, দশের উন্নয়ন হয়। আওয়মী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে

বিভাগীয় শহরের মানুষের মতো গ্রামাঞ্চলের মানুষও এখন সহজেই স্বাস্থ্যসহ যেকোন সেবা গ্রহণ করতে পারছে। এর একমাত্র কারণ হচ্ছে, আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে। আর দলের আদর্শ হচ্ছে ক্ষমতা নয়, মানুষের সেবা করা।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল রোসন চেরাগ আলীর যুক্তরাজ্য গমন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শফিক চৌধুরী বলেন, যারা প্রবাসে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন আলহাজ্ব আব্দুল রোসন চেরাগ আলী তাদের মধ্যে অন্যতম একজন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়ন হলেও বিশ^নাথ ওসমানীনগরের মানুষ আজ উন্নয়ন বঞ্চিত। এর একমাত্র কারণ সিলেট-২ আসনে দলীয় কোন এমপি না থাকা। অতএব, আগামি সংসদ নির্বাচনে এই আসনে আমরা লাঙ্গল মার্কা, সূর্য্য মার্কা চাইনা। আমরা সিলেট-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে চাই।

পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল রোসন চেরাগ। বক্তব্যে তিনি বলেন, দলকে এগিয়ে নিতে দেশে যেভাবে আওয়ামী লীগের জন্য কাজ করেছি, তেমনি যুক্তরাজ্যে গিয়েও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলীয় কার্যক্রম অব্যাহত রাখবো।

পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায় আলতাব হোসেনের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমছু মিয়া, আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আশিক আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর আওয়ামী লীগের সদস্য বাবু শংকর দাশ শঙ্কু, মনোহর হোসেন মুন্না, সাইদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সারধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয় ও পৌর ছাত্রলীগ নেতা সাদিক আহমদ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইলিয়াছুর রহমান।


ডেসিস/জেকে/ ১৬ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code