সিলেট বিমানবন্দরে সংবর্ধিত হলেন বিশ্বনাথের প্রবাসী আ’লীগ নেতা সমুজ আলী
দেশে ফিরেছেন বিশ্বনাথের কাজিরগাঁওয়ের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্যের পোস্টমাউথ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সমুজ আলী।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে ভিআইপি লাউঞ্জে তাকে বিশাল সংবর্ধনা দেন বিশ্বনাথ ও ওসমানীনগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জাগ্রত নারী উন্নয়ন পরিষদ বাংলাদেশ, কাজিরগাঁও মসজিদ পরিচালনা কমিটিসহ আরও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এর পর সিলেটের জন্দাবাজরস্থ একটি অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টেও একইভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
একই সঙ্গে সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড আওয়ামী লীগের সহসভাপতি লয়লু মিয়া।
পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ^নাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে থেকেও তারা সরকারের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তারা বিভিন্ন ট্রাস্ট গঠন করে নিজেদের কষ্টার্জিত টাকা ব্যয় করে এলাকার অসহায় মানুষদের সহযোগীতা করছেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের পোস্টমাউথ আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সমুজ আলী ও যুক্তরাজ্যের অক্সফোর্ড আওয়ামী লীগের সহসভাপতি লয়লু মিয়া।
বক্তব্যে তারা বলেন, প্রবাসে বসবাস করলেও সবসময় মা-মাটির জন্যে প্রাণ কাঁদে। তাই এলাকার অসহায় মানুষের জন্যে সাধ্যমত আমরা কাজ করার চেষ্ঠা করি।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়ের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মো. আশিক আলী।
পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজিরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মুরব্বী আরজু মিয়া, কোষাধ্যক্ষ শামীম আহমদ, বিশ্বনাথ আওয়ামী লীগ নেতা শানুর আলী জয়দু, শ্রমিকলীগ নেতা অজিদ দে, যুবলীগ নেতা রন বাবু, ইসবর আলী, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য সেলিম আহমদ, সালমান আহমদ, আওলাদ আহমদ, রঞ্জন আহমদ, নাহিদ আহমদ, মিরাজ আহমদ, নুরুল হক, জুবের আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, সাব্বির আহমদ, জাজির আহমদ, রাকিব আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।
ডেসিস/জেকে/২৩ জানুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh