প্রকাশিত সংবাদের ভিন্নমত
‘বিশ্বনাথে পুলিশি সহযোগীতায় বাড়ি পৌঁছালেন প্রবাসী’ শিরোনামে গত ১৯ জানুয়ারি ‘ডেইলি সিলেট সংবাদ ডট কম’ পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষন করেছেন নুরুর রহমান ওরফে খলিল চৌধুরীর প্রতিপক্ষ তার চচাতো ভাই খছরু মিয়া চৌধুরী।
গত ২৪ জানুয়ারি নিজ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, প্রবাসী নুরুর রহমানের সঙ্গে তাদের (চাচাতোভাই বোন) সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং উভয় পক্ষে বিভিন্ন প্রকার মামরা চলমান রয়েছে।
এর জেরে প্রতিবছর দেশে ফিরেই নুরুর রহমান ওরফে খলিল চৌধুরী গ্রামের সবার সঙ্গে মতবিরোধ সৃস্টি করেন এবং মামলা দিয়ে হয়রানি করেন। এরই ধারাবাহিকতায় তিনি ৯৯৯-এ কল দিয়ে এলাকায় আতঙ্ক সৃস্টি করেন, যা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্ছুসহ এলাকাবাসী অবগত রয়েছেন।
ঘটনারদিন থেকে বর্তমান পর্যন্ত বাড়িকে প্রবেশের রাস্তা উন্মোক্ত রয়েছে বলেও প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন তিনি।
ডেসিস/জেকে/২৬ জানুয়ারি ২০২৩ ইং

IT Factory Bangladesh