রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-২৮ ০৯:৪২:৫৭


সমাজে আলোর দিশারী বিশ্বনাথের কবি সাঈদ : ড. আবুল ফতেহ ফাত্তাহ

মোড়ক উন্মোচন করছেন অতিথিরা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, আদর্শ বাজায় রেখে আজীবন লেখনির মাধ্যমে যিনি সমাজের সঠিক পথ-প্রদর্শক, আলোর দিশারী, তিনিই হচ্ছেন সাম্যবাদী কবি বিশ্বনাথের জ্ঞানী-গুনী লেখকদের উত্তরসূরী সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ।

কারণ সাইদুর রহমান সাঈদ একাধারে একজন লেখক, গবেষক, সাংবাদিক ও কবি। কখনও কবিতার মাধ্যমে, কখনও পত্রিকার পাতায় আবার কখনও বই লিখে তিনি সমাজকে এগিয়ে নেয়ার চেষ্ঠা করেছেন। আর সে কারণেই তিনি আজ শ্রেষ্ট সম্মাননা ‘গণসংবর্ধনায়’ ভ‚ষিত হয়েছেন।

শনিবার (২৮জানুয়ারি)  সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কবি সাইদুর রহমান সাঈদ গণসংবর্ধনা উদযাপন পরিষদ’র উদ্যোগে আয়োজিত সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ বলেন, যারা আমাকে এই সম্মান দেখিয়েছেন, যারা সহযোগীতা করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও প্রগতিশীল লেখক মাধব রায়, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, প্রাইম ব্যাংক দরগাগেইট শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নুরুল ইসলাম, প্রবাসী কবি ও লেখক শাহ মস্তাব আলী, জয়বাংলা পরিষদ সিলেট শাখার সভাপতি ছড়াকার অজিত রায় ভজন।

উদযাপন পরিষদের সভাপতি কবি আব্দুল মুমিন মামুনের সভাপতিতে সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক নবীন সোহেলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের উপদেষ্ঠা ও রাজনীতিবীদ মহব্বত আলী জাহান, সাবেক ছাত্রনেতা সিতার মিয়া, সাবেক মেম্বার আকবর আলী মিলন, সাংবাদিক তজম্মূল আলী রাজু, জাহাঙ্গীর আলম খায়ের, আব্বাস হোসেন ইমরান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মারকগ্রন্থ্যের সম্পাদক কবি খালেদ উদ-দীন। পরে সংবর্ধিত কবি’র সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন উদযাপন পরিষদের কোষাধ্য আনহার আলী।

এসময় কবিতা আবৃত্তি করেন উত্তর বিশ^নাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক কবি পারভেজ রশিদ মঙ্গল, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক কবি শামীম আহমদ, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামাল মুন্না, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার, মাসিক বিশ্বনাথ সম্পাদক শেখ কাওছার আলী, প্রবাসী লেখক ও সংগঠক আনছার আলী, ছড়াকার তারেক লিমন ও সংগঠক বিজন চন্দ্র দাশ বিজয়।

অনুষ্ঠানে কবি সাইদুর রহমান সাঈদকে সম্মাননা প্রদান, তার লেখা গবেষণাগ্রন্থ্য ‘মুক্তিযুদ্ধে বিশ্বনাথ’ ও তাঁকে নিয়ে প্রকাশিত একটি স্মারক গ্রন্থসহ দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


ডেসিস/জেকে/২৮ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code