মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-৩০ ০৯:১৯:৪৬


ভোরে নিখোঁজ, বিকেলে বিশ্বনাথের হাওরে মিলল বৃদ্ধের মরদেহ

রহস্যজনক মৃত্যু : কারণ বলতে পারছেনা পুলিশ

রহস্যকনকভাবে মারা যাওয়া আশক আলী

সিলেটের বিশ্বনাথে ফজরের নামাজে গিয়ে ভোরবেলা নিখোঁজ হন ৮০ বছর বয়সী হাজী আশক আলী নামের এক বৃদ্ধ। এর প্রায় ১১ঘন্টা পর বিকেলে গ্রামের পার্শ্ববর্তি চাউলধনী হাওরের সমস্যার খালে পাওয়া গেল তাঁর মরদেহ।

রহস্যজনক মৃত্যুবরণকারী আশক আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদ্বিশপুর (তেঘরী) গ্রামের মৃত ইছমাইল আলীর ছেলে।

তার মৃতদেহ হাওরের পানিতে ভাসছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টারদিকে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

তবে, রহস্যজনক এই মৃত্যুটি হত্যা না আত্মহত্যা, সে-সম্পর্কে এই মুহুর্তে বলতে পারছেনা থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,  সোমবার ভোর ৫টারদিকে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন বয়োবৃদ্ধ আশক আলী।

এরপর আর বাড়ি না ফেরায় তার প্রবাস ফেরত ছেলে আকদ্দুছ আলী, বাবুল আলীসহ স্বজনরা অনেক খোঁজাখুজি করেন, কিন্তু সন্ধান পাননি। অবশেষে বিকেল ৪টারদিকে চাউলধনী হাওরে আশক আলীর মরদেহ পান স্থানীয় মাছ শিকারিরা।

এসময় তারা হাওরের পানিতে মরদেহ ভাসছে দেখে পুলিশে খবর দেন। বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সংবাদ পেয়ে হাওর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তবে, রহস্যজনক মৃত্যু হলেও বডিতে আঘাতের চিন্ত পাওয়া যায়নি। কিন্তু তারপরও ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা যাচ্ছেনা।


ডেসিস/জেকে/৩০ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code