রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০২-০৯ ০৮:০৮:৩৮


বিশ্বনাথে শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মানিক মিয়া সস্ত্রীক সংবর্ধিত

বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মানিক মিয়া

সিলেটের বিশ্বনাথ উপজেলার শহাপিন উচ্চ-বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ভোগশাইল গ্রামের বাসিন্দা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র চেয়ারপার্সন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মানিক মিয়া ও তার সহধর্মিনী শিরিয়া বেগম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শাহপিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও ছাত্রশিক্ষকদের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মানিক মিয়া।

বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি, ছাত্র শিক্ষদের পক্ষ থেকে যে সম্মাণ দেখানো হয়েছে, আজীবন তা স্মরনীয় হয়ে থাকবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. মাহমুদুল হাসানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কিমিটর সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মধু মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয় পরিচালনা কিমিটর সদস্য মো. জামাল উদ্দিন।

এর আগে অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন।

এসময় বিদ্যালয়ের নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সানজিদা আলী, মানপত্র পাঠ করেন ১০ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া মেহরিন শিমু  এবং কোরআন থেকে তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র আরিবুর রহমান আরিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আকবর আলী, কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিয়া বেগম ও ভারপ্রাপ্ত সভাপতি সেওয়ান মিয়া।


ডেসিস/জেকে/৯ ফেব্রুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code