বিশ্বনাথে ইনসান এইডের শীত বস্ত্র বিতরণ
সরকার অনুমোদিত সাহায্য সংস্থা ‘ইনসান এইড ইউকে’র পক্ষ থেকে সিলেটের বিশ্বাথের ভোগশাইল এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহাপিন উচ্চ বিদ্যালয়ের ফ্লাড সেন্টারের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এলাকার ২শতাধিক অসহায়দের মধ্যে উন্নত মানের কম্বল ও শাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনসান এইড ইউকের ফাউন্ডার মেম্বার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মানিক মিয়া।
বক্তব্যে তিনি বলেন, সিলেটের প্রবাসীদের সহযোগীতায় পরিচালিত ও বাংলাদেশ সরকার অনুমোদিত সাহায্য সংস্থা ইনসান এইড ইউকে’ আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বনাথের শীতার্ত মানুষের মধ্যে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে শাহপিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মধু মিয়া, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন এবং ইঞ্জিনিয়ার মো. নূর উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সিরিয়া বেগম মিয়া, শিক্ষানুরাগী ছালেক আহমদ, ব্যবসায়ী জামাল উদ্দিন, সমাজসেবক আকবর আলী, স্পেন প্রবাসী আজাদ মিয়া, বাস্কর জ্যুতি দেব, সংগঠক সেরওয়ান আহমদসহ আরও অনেকে।
ডেসিস/জেকে/ ১২ ফেব্রুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh