বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

খেলা



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০২-১৬ ১০:৪৬:৪৫


বিশ্বনাথের দৌলতপুরে ৯ম ইউনিয়ন ক্রিকেটলীগে ‘লিটল স্টার’ চ্যাম্পিয়ন

বিশ্বনাথের দৌলতপুরে ৯ম ক্রিকেটলীগে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দিচ্ছেন অতিথিরা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা গ্রামের বাসিন্দা ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাব্বত শেখ ও গোয়াহরি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী এবং ট্রাস্টের জেনারেল সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক হাসিন উজ্জামান নুরুর পৃষ্টপোষকতায় দৌলতপুরে অনুষ্ঠিত হলো ৯ম ইউনিয়ন ক্রিকেটলীগ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নমাঠে ৯ম দৌলতপুর ইউনিয়ন ক্রিকেটলীগের ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে।

দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ক্রীকেটলীগের ফাইনালে করপাড়ার ‘কাউন্সিলর আব্দুল মালিক’কে ১২২রানে হারিয়ে দক্ষিণ দশপাইকার লিটল স্টার চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ দশপাইকার লিটল স্টারকে দেয়া হয় ১৫হাজার টাকার প্রাইজমানি ও বড় একটি ট্রফি এবং রানার্সআপ দল করপাড়ার ‘কাউন্সিলর আব্দুল মালিক’কে দেয়া হয় ১০ হাজার টাকার প্রাইজ মানি ও বড় একটি ট্রফি।

ফাইনাল খেলার পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, মোহাব্বত শেখ ও হাসিন উজ্জামান নুরুর মতো প্রবাসীরা যদি নিজনিজ এলাকায় এভাবে খেলাধূলার পৃষ্টপোষকতা করেন তাহলে ভালো ভালো খেলোয়াড় তৈরী হওয়ার পাশাপাশি ভয়ানক মাদকের ছোবল থেকে তরুণরা রক্ষা পাবে।

তাই তরুণ সমাজের উজ্জল ভবিষ্যতের জন্য সরকারের পাশাপাশি আমাদের আরও প্রবাসীদেরকেও খেলাধূলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।

দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়শেনের সভাপতি শেখ মোজাহিদ আলীর সভাপতিত্বে ও রেডরোজ ক্রিকেট ক্লাবের টিম-মেনেজার তরুণ সংগঠক শেখ শওকত আলী ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র জেনারেল সেক্রেটারী ও খেলার পৃষ্টপোষক মো. হাসিন উজ্জামান নুরু এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।

অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী হাজী জুনাব আলী, সাবেক মেম্বার আব্দুল মনাফ, আকবর আলী, মোস্তাব আলী, শিক্ষক শফিক আহমদ পিয়ার, ক্রিকেট এসোেিসয়শনের সাবেক সভাপতি সাবিউর রহমান সাবুল, মাসুদ মিয়া, বাবুল আহমদ সানি, বর্তমান সহসভাপতি আল-শামীম, বিলাল আহমদ আরিফ, শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, উপদেষ্টা এনাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম-সাংগঠনিক মিলাদ আহমদ, শেখ আরিফ আলী, সাজ্জাদ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code