দক্ষিণ সুরমায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান শুরু
সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন।
অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি অবৈধ দোকান। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সিসিক সূত্রে জানাগেছে, দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় সড়কের পাশে বেশকিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল।
ফলে ওই এলাকায় হরহামেশা জলাবদ্ধতা লেগেই থাকে। একাধিকবার নোটিশ দিলেও ভবন মালিকরা কোনো পদক্ষেপ নেননি। যেকারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) উচ্ছেদ অভিযান শুরু করে।
ডেসিস/জেকে/২০ ফেব্জরুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh