বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-১০ ০৯:২৮:৫৫


বিশ্বনাথে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

প্রতিকী ছবি

সিলেটের বিশ্বনাথে সুবেল মিয়া (২৬) নামের পল্লী-বিদ্যুতের ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সে মৌলভীবাজারের রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের তায়েফ আলীর ছেলে। শুক্রবার (১০ মার্চ) ভোররাতে  উপজেলার বাগিছা বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানাগেছে, শুক্রবার ভোররাতে উপজেলার বাগিছা বাজার এলাকায় ট্রান্সফরমার চুরির প্র¯Í‚তিকালে স্থানীয়রা দেখতে পেয়ে সুবেলকে আটক করে পুলিশে খবর দেন। এরপর বিশ্বনাথ থানার এসআই বিনয় ভুষন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌঁছে সুবেলকে সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

এসময় সুবেলের কাছ থেকে বৈদ্যুতিক তার, কাটার, প্লাসসহ আরও বিভিন্ন চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন (শুক্রবার) বিকেলে পূর্বের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সুবেলকে জেলহাজতে পাঠানো হয়, (মামলা নং ০৪ তারিখ ১৪.১১.২২ইং)।

মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই বিনয় ভুষন চক্রবর্তী বলেন, ২০২২সালের নভেম্বরে লামাকাজী এলাকায় একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। সে ঘটনায় বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বাদী হয়ে বিশ^নাথ একটি মামলা দায়ের করেন, (মামলা নং ০৪/১৪.১১.২২ইং)।

পুলিশি জিজ্ঞাসাবাদে সুবেল লামাকাজীর ওই ঘটনার সঙ্গে জড়িত থাকাসহ চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। ফলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


ডেসিস/জেকে/১০ মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code