রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৩-১৪ ০৫:২৩:২১


গোয়াইনঘাটে গাঁজাসহ গ্রেপ্তার বৃদ্ধ জেলহাজতে

পুলিশের সঙ্গে তাহ উদ্দিন

সিলেটের গোয়াইনঘাটে তাজ উদ্দিন (৫৫) নামের একবৃদ্ধকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বীরমঙ্গল গ্রামের মৃত শাহ-আলমের ছেলে।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আগেরদিন সোমবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এঘটনায় ওইবৃদ্ধ তাজ উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করেছে পুলিশ।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।


ডেসিস/জেকে/১৪মার্চজ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code