রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-১৫ ০৭:২১:১১


দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম

ছবি, ওসি শামুদ্দোহা পিপিএম

মোগলাবাজার থানার সদ্য বিদায়ী অফিসার ইনচর্জা (ওসি) শামসুদ্দোহা পিপিএম-কে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

তিনি এসএমপি কোর্ট পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এরইমধ্যে গত মঙ্গলবার (১৪ মার্চ) তিনি দক্ষিণ সুরমা থানায় যোদান করেছেন। তবে, যোগদান করলেও চার্জ (দায়িত্ব) নেননি।

নবাগত (ওসি) শামসুদ্দোহা এ প্রতিবেদককে বলেন, আগামি ১৭ মার্চ তিনি দক্ষিণ সুরমা থানার দায়িত্বভার গ্রহণ করবেন। এরপর তিনি দক্ষিণ সুরমাবাসীকে ভালো সেবা (বেস্ট পুলিশিং) দিতে কাজ শুরু করবেন।

এজন্য তিনি সিলেট ও মেট্রোপলিটন এলাকার যেসকল থানায় কর্মরত ছিলেন সেসকল থানার বাসিন্দাদের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

জানাগেছে, গত সোমবার (১৩মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম স্বাক্ষরিত এক আদেশে (দপ্তর আদেশ নং ৪৮-২০২২/গোপ/৩৭/২০২৩) তাঁকে দক্ষিণ সুরমা থানায় পদায়ন করা হয়।

এর আগে তিনি সিলেটের বিশ্বনাথ, কানাইঘাট ও এসএমপির মোগলাবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্বপালন করেছেন।

অন্যদিকে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান তালুকদারকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন’ বা ‘এবিপিএন’-এ পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি ওই থানার (দক্ষিণ সুরমা) ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এরপর ২০২১ সালের সেপ্টেম্বরের দিকে এক আদেশে তাঁকে দক্ষিণ সুরমা থানার অফিসার হিসেবে যুক্ত করা হয়।

দক্ষিণ সুরমায় দায়িত্বপালনকালে কামরুল ইসলাম ৬ বার শ্রেষ্ট ওসি হিসেবে মনোনীত হয়েছেন।


ডেসিস/জেক/১৫মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code