রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-১৫ ০৮:০৫:৫৪


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, সিলেটে বাসদ নেতারা

মানববন্ধনের একাংশ

সিলেটে ৩দফা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দাবির মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, চাল, ছোলা, ডাল, সয়াবিন তেলসহ নিত্য পণ্যের দাম কমানো ইত্যাদি।

বুধবার (১৫ মার্চ) আদ আচর সিলেটের আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে এ পর্যন্ত ১১টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর মধ্যে ৭টি দলীয় সরকারের অধীনে আর ৪টি তত্তাবধায়ক সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আর তত্তাবধায়ক সরকারের অধীনে ৪টি নির্বাচন আপেক্ষিক অর্থে সুষ্ঠু হয়েছিল, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দল নিরপেক্ষ তদারকি সরকার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।

এছাড়াও বক্তারা অভিযোগ করে বক্তব্যে বলেন, সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চাল-ডাল-আটা ছোলা-তেলসহ নিত্যপণ্যের দাম এখন লাগামহীনভাবে বাড়ছে। শিক্ষা-চিকিৎসার ব্যয় মেটাতে মানুষ নিঃশ্ব হচ্ছে। বাড়িভাড়া-গাড়িভাড়া বাড়ছে।

সংগঠনের জেলা শাখার আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে ও সদস্য-সচিব প্রণব জ্যোতি পালের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বেলাল আহমদ, জাহেদ আহমদ, ইয়াছিন আলী, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, মতলিব আহমদ, নজির আহমদ, কাওছার, আফজাল হোসেন, ইউসুফ আলীসহ আরও অনেকে।


ডেসিস/জেকে/ ১৫মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code