মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-১৯ ০৮:৫৫:০৫


অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মেয়র মুহবিুর রহমান

বক্তব্য ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন মেয়র মুহিব

সিলেটের বিশ্বনাথে ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি’র প্রধান উপদেষ্ঠা, উপজেলা পরিষদের সাবেক দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান ও বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান বলেছেন,

কৃষক, শ্রমিক, জনতার দাবি আদায় কিংবা অধিকার আদায় করতে হলে সর্বপ্রথম এক্যবদ্ধ হতে হবে। কারণ জনগনের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র মুহিব বলেন, চাউলধনী হাওর আন্দোলনে দীর্ঘদিন থেকে ২৫টি গ্রামের মানুষ একত্রিত হয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এর সুফলও আপনারা ভোগ করতেছেন। আশা করি সরকারের পক্ষ থেকে শিঘ্রই চাউলধনী হাওরের সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।

২৫গ্রামের কৃষকদের যে ঐক্য প্রক্রিয়া রয়েছে সেই ঐক্য প্রক্রিয়া বহাল রাখতে হবে। সকলে ঐক্যবদ্ধ থেকে আগামির আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

২৫গ্রামের কৃষকরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকেন তাহলে আর কোন অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবেনা। কৃষক-জনতার জয় হবেই হবে, ইনশা আল্লাহ।

‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি’র আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ‘চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকে’র যুগ্ম-আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শহ শাহীদুন নূর ইসলাম ও সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ শফিকুর রহমান।

বক্তব্যে তারা বলেন, হাওর খেকো জ¦লদস্যু সাইফুলকে ফাঁসির আওতায় আনতে অতিতের ন্যায় ভবিষ্যতেও ‘চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকে’র পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করা হবে।

‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি’র সদস্য-সচিব মাষ্টার বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা প্রাক্তণ মেম্বার আজম আলী, সংগঠনের যুগ্ম-আহবায়ক ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, শামছুদ্দিন আহমদ মেম্বার, শওকত আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আব্দুল মতিন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য রাসেল আহমদ।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য নজরুল ইসলাম আজাদ ও আবু তাহের।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বী হাজী রফিজ আলী, হাজী নোয়াব আলী, আরশ আলী, নজির উদ্দিন, আব্দুল মুমনি কালু, ময়না মিয়া, রিপন মিয়া চৌধুরী, লুৎফুর রহমান, আপ্তাব আলী, ফজর আলী, জামাল উদ্দিন, শামীম মিয়া, আলকাছ আলী, আব্দুলøাহ আল মামুন, ছালিক মিয়া, আবুল হোসেন, আব্দুল ওয়াহিদ, ছিদ্দেক আলী, ছালেহ আহমদ, মাহমদ আলীসহ আরও অনেকে।


ডেসিস/জেকে/১৯মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code