বিশ্বনাথে ক্যামিকেল বিজ্ঞানীসহ ৯২জন মেধাবী শিক্ষার্থী সংবর্ধিত
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী, ফার্মাসিটিক্যালস সাইনটিষ্ট বিজ্ঞানী আলহাজ্ব মো. আমির আলী ও ৯২জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও গর্ভনিং বডির আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
সোমবার (২০ মার্চ) ওই বিদ্যালয় মাঠে বিজ্ঞানী আলহাজ্ব মো. আমির আলীসহ আরও ১২জন মেধাবী শিক্ষার্থী, প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ১৩জনশিক্ষার্থীসহ ৯২জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ঠ ও অনুদান প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেন্টু আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফার্মাসিটিক্যালস সাইনটিষ্ট বিজ্ঞানী আলহাজ্ব মো. আমির আলী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাউছার উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় গর্ভনিং বডির অভিভাবক সদস্য শিক্ষানুরাগী আতিকুর রহমান, সাংবাদিক তজম্মুল আলী রাজু, সমাজসেবক ক্বারী মঞ্জর আহমদ ও মাসুক মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তাহমিদ ও গীতা পাঠ করেন দিপা বিশ্বাস।
ডেসিস/জেকে/ ২০মার্চ ২০২৩ইং

IT Factory Bangladesh