রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-২১ ০৮:১১:২৫


দুুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে : বিশ্বনাথে এমপি মোকাব্বির

‘ওয়াশ ব্লক’র উদ্বোধন করছেন এমপি মোকাব্বির

সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে। বর্তমানে কিছু সংখ্যক দুর্নীতিবাজ দালালরা রাজনীতিকে কলুসিত করে ফেলেছে।

তারা রাজনীতিকে মনে করে ব্যবসা। এইসকল দুনীতিবাজ দালালদের বিরুদ্ধে ঐক্যব্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২১মার্চ) দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে হাওরাঞ্চলে টেকসই পানি সরবরাহ স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন ২০২২-২৩ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার দশঘর ইউনিয়নের মাছুখালি বাজারে ‘ওয়াশ ব্লক’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাজার উন্নয়নকাজে ৩লাখ টাকা অনুাদান ঘোষণা করে এমপি মোকাব্বির খান বলেন, মাছুখালি বাজারসহ এই এলাকার উন্নয়নের অনেক দাবি-দাওয়া এসেছে। সেগুলো বিবেচনায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দাবিকৃত সকল উন্নয়নকাজ ত্বরান্নিত করা হবে।

দশঘর মাছুখালি বাজার পরিচালনা কমিটির সভাপতি হেলাল মিয়ার সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তরুণ সংগঠক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, আর.এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডনবাংলা প্রেসক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক রহমত আলী ও মাছুখালী বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক শওকত আলী।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী রুবেল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী জামিল হাসান।

এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল ভূঁইয়া, ইউপি সদস্য হাজী জালাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু, মাছুখালি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেবুল উদ্দিন, সংগঠক জাহির আলী, নিজাম উদ্দিন, ফয়েজ উদ্দিন, আবদুল হামিদ হামদু, রফিক আলী, ফয়সল আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/২১ মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code