মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-৩১ ০২:৫১:১৬


বিশ্বনাথে রাস্তায় প্রভাবশালীর উঁচু দেয়াল নির্মাণ, ৮ বাড়ির শতাধিক লোকজন গৃহবন্ধী!

দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী

সিলেটের বিশ্বনাথের মান্ধারুকা গ্রামে চলাচলের রাস্তায় প্রভাবশালী ব্যক্তির উঁচু দেয়াল নির্মাণে ৮বাড়ির ১৫ পরিবারের শতাধিক লোকজন গৃহবন্ধী হয়ে পড়েছেন। মসজিদে তারাবির নামাজে যাওয়া তো দুরের কথা, ৩৫জন কোমলমতি শিক্ষার্থী ৬দিন ধরে ধরে স্কুল, মসজিদ ও মাদ্রাসায় যেতে পারছেনা।

ওই গ্রামের আহমদ আলী (৬৫) নামের এক প্রভাবশালী দেয়াল নির্মাণ করায় এমন অবস্থার সৃস্টি হয়েছে। এনিয়ে উভয় পক্ষে টানটান উত্তেজনা বিরাজ করছে।

যেকোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে। জানাগেছে, প্রভাবাশলী আহমদ আলীর বাড়ির পাশে গ্রামের পঞ্চায়েতি মসজিদ রয়েছে। এর ঠিক বিপরীত দিকে রয়েছে তার একটি মার্কেট।

মার্কেটের পাশের খালি জায়গা দিয়ে ৩৫ বছর ধরে চলাচল করছেন আমজদ উল্লাহ (৮৫), ইসমাইল মিয়া (৬৫), ছোবা মিয়া (৬০), ছুনু মিয়াসহ (৬০), কাজল খান (৫৫), রমজান আলী (৪৫), রুকিয়া বেগম (৪৫) ও সারং মিয়ার (৩৫) পরিবারের শতাধিক লোকজন।

সম্প্রতি ওই খালি জায়গায় দেয়াল নির্মাণ করে তাদের চলাচলের রাস্তা একেবারেই বন্ধ করে দেন প্রভাবশালী ব্যক্তি। এতে বাঁধা দিলে পঞ্চায়েত পক্ষের লোকজনসহ ওই ৮বাড়ির বাসিন্দাদের অভিযুক্ত করে থানায় চাঁদাবাজি মামলার এজাহার দেন আহমদ আলী।

এরপর তাকে অভিযুক্ত করে রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃস্টির অভিযোগ এনে মঙ্গলবার রাতে পঞ্চায়েত ও গৃহবন্ধীদের পক্ষে পাল্টা অভিযোগ দেন আব্দুল মুকিদ (৪০)।

এঘটনায় বুধবার বিকেলে থানার এসআই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শতর্ক করে দিয়েছেন। আমজদ উল্লাহ, ইসমাইল মিয়া, ছোবা মিয়া, ছুনু মিয়াসহ গৃহবন্ধী হয়ে পড়া আরও লোকজন বলেন, আহমদ প্রভাবশালী হওয়ায় তাদের রাস্তায় দেয়াল নির্মাণ করে পথ বন্ধ করে দিয়েছেন।

এতে তারা গৃহবন্ধী হওয়ার পাশাপাশি তাদের সন্তানরাও মসজিদ, মাদ্রাসা ও স্কুলে যেতে পারছেনা। তাছাড়া কেউ মারা গেলেও লাশ নিয়ে বের হওয়ার পথও নেই। তারা এর প্রতিকার চান।

গ্রমের ইউপি সদস্য মুহিত চৌধুরী, মুরব্বি ফয়জুর রহমান, তুরণ মিয়া, উছমান মিয়া, হারুন মিয়াসহ গ্রামের পঞ্চায়েত পক্ষের লোকজন সমকালকে বলেন, এনিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত মতে দুই হাত রাস্তা রেখে দেয়াল নির্মাণের কথা থাকলেও আহমদ আলী কথা রাখেননি। দেয়াল নির্মাণকারী আহমদ আলী বলেন, তিনি তার মালিকানা জায়গায় দেয়াল নির্মাণ করেছেন। তার দাবি, পুরাতন মসজিদ অন্যত্র না সরিয়ে পুননির্মাণে একমত পোষণ করা হলে তিনি অন্যদিকে রাস্তা করে দিবেন।

বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি অমানবকি। ওই ব্যক্তি বেআইনীভাবে দেয়াল নির্মাণ করে জনগণের রাস্তা বন্ধ করে দিয়েছেন। আদালতের নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ডেসিস/জেকে/৩১ মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code