বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১০:০৩:৫১


নিঃসন্দেহে এটি একটি মডেল প্রেসক্লাব : বিশ্বনাথে ইফতার পার্টিতে বক্তারা

ইফতার পার্টির কিছু ছবি

সিলেটের বিশ্বনাথে সূধীজনদের সম্মানে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ইফতার পার্টি উৎসবের আমেজে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় এই ইফতার পার্টি।

এতে অংশ নেন জনপ্রতিনিধিবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল দলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের ঠিকানা হচ্ছে বিশ্বনাথ প্রেসক্লাব। প্রতিষ্ঠাকাল থেকেই এ ক্লাবের সদস্যরা নিতী-আদর্শ বজায় রেখে উন্নয়ন, সমস্যা, সম্ভাবনাসহ উপজেলাবাসীর জনমত তুলে ধরে নাগরিকদের প্রত্যাশা পূরন করে যাচ্ছে। নি:সন্দেহে বিশ্বনাথবাসীর জন্য এটি একটি মডেল প্রেসক্লাব।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান,

রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।

ইফতার পার্টিতে প্রশসানিক কর্মর্তাদরে মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি তদন্ত মো. আব্দুস সালাম, পল্লিবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা এলজিডি সহকারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।

রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, সাবেক সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ সম্পাদক আব্দুল মতিন,

সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমির উদ্দিন, উপজেলা কুষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, মোহাম্মদ সুমন, শামীম আহমদ, রাসনা বেগম, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির আহমদ, ডা. হাদিস আকন্দ,

সৌদী প্রবাসী জাহাঙ্গীর আলম, ব্র্যক ব্যাংকের ক্যাশিয়ার আব্দুস শহিদ, ইউপি সদস্য ওয়াব আলী, সংগঠক কবির আহমদ, আ.লীগ নেতা মো. রুকন মিয়া, সাবেক মেম্বার হেলাল মিয়া, সংগঠক কয়েছ মিয়া, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, বাংলা টিভির ক্যামেরাপার্সন আলমগীর হোসেন, ব্র্যাক প্রতিনিধি মুক্তা রাণী নাথ, সংগঠক হিমেল আহমদ, হাবিবুর রহমান, আজাদ, প্রদীপ, মোস্তাক আহমদ, বিকাশ, ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ উজ্জল ও বিল্লাল আহমদ।

প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য আশিক আলী, শুকরান আহমদ রানা ও বদরুল ইসলাম মহসিন।


ডেসিস/জেকে/৪এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code