যুক্তরাজ্য প্রবাসী সমুজ আলীর অর্থায়নে বিশ্বনাথে খাদ্যসামগ্রী বিতরণ
যুক্তরাজ্যের পোর্টস মাউথ আওয়ামী লীগের সহসভাপতি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজিরগাঁওয়ের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব সমুজ আলীর অর্থায়নে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৫ এপ্রিল) দুপুরে গ্রামের শামীম আহমদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে কাজিরগাঁও এলাকার ৭০টি পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আলু, সায়াবিন তেল, ছোলা, খাজু রইত্যাদি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব সমুজ আলী অসহায় ও দরিদ্র মানুষের বন্ধু। তিনি যেকোন সময় যেকোন দুর্যোগে বৃহত্তর সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবার রমজান মাসেও তিনি অসহায় মানুষের জন্য ১০লাখ টাকা বাজেট ঘোষণা করেছেন। এরই ধারাবহিকতায় তার পক্ষ থেকে বিশ্বনাথসহ সিলেটের বিভিন্নস্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
কাজিরগাঁও পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মর্তুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরনী সভায় বক্তব্য রাখেন কাজিরগাঁও পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আরজু মিয়া, কোষাধ্যক্ষ শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, মাদ্রাসা শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম ও কাজিরগাঁও নতুন মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে মুনাজাত পরিচালনা করেন কাজিরগাঁও পুরনাতন জামে সজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ।
আলোচনা সভা শেষে মুনাজাত পরিচালনা করেন কাজিরগাঁও পুরনাতন জামে সজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ। এসময় গ্রামের মুরব্বী আমির আলী, হারিছ আলী, আনছার আলী, আব্দুন নুর, বশির মিয়া, আব্দুল হামিদ, রফিক মিয়া, শিপন আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/৫ এপ্রিল ২০২৩ইং

IT Factory Bangladesh