মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৪-১৬ ০১:১৭:২৭


বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল রাষ্ট্র : শফিক চৌধুরী

ইফতার বিতরনী সভায় বক্তব্য রাখছেন শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ির দেশ নয়।

আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল রাষ্ট্র।

বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক, কোন লাভ হবেনা। কারণ আওয়ামী লীগের রাজনীতি দেশের জন্যে দেশের মানুষের কল্যাণের জন্যে।

সম্প্রতি সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সর্বসাধারণের মাঝে দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু ও শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরব আলীসহ আরও অনেকে।


ডেসিস/জেকে/১৬ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code