রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৪-১৬ ০২:২৬:২৩


নৌকা পেয়ে সকলের সহযোগীতা চাইলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

বক্তব্য দিচ্ছেন আনোয়রুজ্জাামন

সিলেট সিটি করপোরেশনের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট ও প্রবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেছেন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

একই সঙ্গে তিনি সিলেট নগরীর উন্নয়নের স্বার্থে নগরবাসীকেও এক হওয়ার আহবান জানিয়েছেন আনোয়ারুজ্জামান।

শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের বৈঠক থেকে সিদ্ধান্ত মতে সিলেটে তাকে নৌকা প্রকীক বরাদ্দ দেয়ার পর এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

এসময় প্রবাসীসহ সকলের কাছে সহযোগীতা চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিন।

তিনি বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরী এই সিলেটের পরিকল্পিত উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরী করে আগামীতে বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে ও বর্তমান নগর পিতার মতামত নিয়ে একটি আইডল নগরী গড়ে তুলার চেষ্টা করা হবে।

এদিকে তাকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে ধন্যবাদ জানান তিনি। একইসাথে ধন্যবাদ জানান দলের প্রতিটি নেতা-কর্মীদেরও।

জানাগেছে, আগামী ২১জুন অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামি ২৩মে, ২৫ মে বাছাই এবং প্রত্যাহারের শেষ দিন ১জুন ধার্য্য করা হয়েছে।


ডেসিস/জেকে/ ১৬ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code