বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৪-১৬ ০৩:৫০:০৯


বিশ্বনাথে পলাতক ডাকাত সর্দার গ্রেপ্তার

পুলিশের সঙ্গে ডাকাত সর্দার সেবুল

সিলেটের বিশ্বনাথে অস্ত্রসহ ৬টি ডাকাতি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে থানা পুলিশের এক অভিযানে সুজন আহমদ সেবুলকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার সেবুল উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের হাসন খান ওরফে হুসন খার ছেলে।

থানার ওসি গাজী আতাউর রহমানের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন থানা পুলিশের এসআই সাইফুল মোল্লাহ, এআই গাজী মোয়জ্জেম হোসেন, এএসআই রেদওয়ান আহমদ।

গ্রেপ্তারের পর রোববার (১৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে ডাকাত সর্দার সেবুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ  থানার ওসি গাজী আতাউর রহমান।

তিনি এ প্রতিবেদককে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত সর্দার সুজন আহমদ সেবুলকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটিসহ আরও ৬টি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে বলেও জানান তিনি।


ডেসিস/জেকে/১৬ এপ্রিল ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code