বিশ্বনাথে ‘আব্দুলগণি সন্স অর্গানাইজেশন ইউকে’র নগদ অর্থ ও পুরস্কার বিতরণ সম্পন্ন
রমজানের পর এবার ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথের রামধানায় ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে এবং অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রামধানা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী মনির মিয়া ও তাঁর পরিবারবর্গের পক্ষ থেকে পৌরসভার ১নং ওয়ার্ডের ৮ গ্রামের সাড়ে ৬শতাধিক অসহায়দের মধ্যে এক হাজার টাকা করে নগদ সাড়ে ৬লাখ টাকা বিতরণ করা হয়েছে।
একই সঙ্গে রামধানাস্থ ‘হাজী আব্দুল গণি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রসায় পবিত্র রমজানে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপিল) দুপুরে মাদ্রাসা মাঠে পৃথক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন প্রশিক্ষণে অংশ নেওয়া ১৪৭ জনের মধ্যে ১২১জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মানিক মিয়া।আর অসহায়দের মধ্যে নগদ অর্থ-বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বাবরুল হোসেন বাবুল।
বক্তব্যে তারা বলেন, ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র সকল মহতি উদ্যোগগুলো চ্যানেল এস ইউকে টেলিভিশনে প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী সমাধৃত ও প্রশংসিত হয়েছে। ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র প্রতিষ্ঠিাতা ও টাস্টীরা শুধুমাত্র ঈদ আর রমানেই নগদ অর্থ-বিতরণ করেননা, তারা সকল উৎসব ও দুর্যোগে মানুষের পাশে থাকেন। আশা রাখি আগামিতেও তারা তাদের এই দানের হাত আরও প্রসারিত করবেন।
অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মখলিছ মিয়ার সভাপতিত্বে ও সংগঠক একেএম তুহামের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক ও বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক।
পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীরগাঁও মাদ্রাসার প্রিন্সপাল কাজী মাওলানা সেকুল ইসলাম, ব্যাংকার গিয়াস উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আবুল কালাম, ব্যবসায়ী আবুল লেইছ, সমাজসেবক রহমত উল্লাহ মুন্সি, শামসু মিয়া লালা, আবু সুফিয়ান, সেলিম আহমদ, জুয়েল আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষা-সচিব হাফিজ মাওলানা শাহেদ আহমদ।
অনুষ্ঠানে আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র সমন্বয়ক সদস্য মোস্তাক আহমদ রিজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/১৯ এপ্রিল ২০২৩ ইং

IT Factory Bangladesh