বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৪-২১ ০৪:০৮:৩৩


বিশ্বনাথের পালেরচকে ‘হোপ ফর চেইঞ্জ ইউকে’র ঈদ উপহার বিতরণ

ঈদ সামগ্রী বিতরণ করছেন অতিথিরা

Hope For Change Uk  এর পক্ষ থেকে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথের পালেচক এলাকার শতাধিক অসহায়দের মধ্যে ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বিশ্বনাথের পালেরচকের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী দাদুভাই ছাইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাদুভাই ছইল মিয়ার দ্বিতীয় ছেলে সাজাদ মিয়া ফজুলর উদ্যোগে এই ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে পালেরচকের দাদুভাই ছইল মিয়ার বাড়িতে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ থানার অফিসার ইনচর্জা (ওসি) গাজী আতাউর রহমান।

বক্তব্যে তিনি বলেন, প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে মানব কল্যাণের পাশাপাশি এলাকার আর্থসামজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। ছাইল মিয়া ফাউন্ডেশনের মতো ‘হোপ ফর চেইঞ্জ ইউকে’ও মানবতার কল্যাণে গুরুত্বট‚র্ন অবদান রাখতে সক্ষম হবে।

এলাকার প্রবীণ ব্যক্তিত্ব হাজী চেরাগ আলীর সভাপতিত্বে ও দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।

এর আগে অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আব্দুল মতিন, লয়লুছ মিয়া, মুসলিম আলী ও নিজাম উদ্দিন।

অুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মামুন আহমদ।


ডেসিস/জেকে/২১ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code