রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২১ ০৫:২১:৪২


মেয়র মুহিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

ছবি মেয়র মুহিব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহসহ বিশ্বনাথ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র ‘ডেইলি সিলেট সংবাদ ডটকম’র সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুহিবুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সুখের বার্তা নিয়ে এসেছ খুঁশির ঈদ। তাই ঈদের আনন্দ হোক অনাবিল। দেশ ও বিদেশের প্রতিটি মুসলিম পরিবারের ঘরে ঘরে সঞ্চরিত হোক ঈদের আনন্দ।

একই সঙ্গে সকল ধর্মের মানুষ ঈদ আনন্দে উদ্ভাসিত হোক। জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ঈদের এই আনন্দ ছড়িয়ে যাক। অন্তত ঈদের দিন ধনী-দরিদ্র এই ভেদাভেদটা না থাকুক। সামর্থ্যবান প্রতিটি মানুষ যেন দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন।

পবিত্র এই শুভক্ষণে ‘ডেইলি সিলেট সংবাদ ডটকম’র সম্পাদক,  প্রকাশক পোর্টালের পাঠকসহ বিশ্বনাথ পৌরসভার প্রত্যেক নাগরিককে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।


ডেসিস/জেকে/ ২১ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code