কোম্পানীগঞ্জে ৫জুয়াড়ি গ্রেপ্তার, সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জে নগদ টাকাসহ ৫ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ স্থানীয় টুকের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে নগদ ৪হাজার ৩৭০টাকা, গাফলা খেলার গুটিসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তাদের বিরুদ্ধে জুযা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানাগেছে।
গ্রেপ্তারকুতরা হচ্ছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার হোসেন মিয়া (৩৫), ইকবাল হোসেন (২৫), জসিম উদ্দিন (৩২), রুস্তুম আলী (৩৪) এবং সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ মানিকপুর এলাকার সজল শর্মা (৩৮)।
ডেসিস/জেকে/২৭ এপ্রিল ২০২৩ইং

IT Factory Bangladesh